১০ নভেম্বর ২০২৬, ২৩:১০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

রাজস্থলীতে খেলনা পিস্তল দেখিয়ে বাসায় ডাকাতি, গণপিটুনিতে যুবকের মৃত্যু

সূত্র: Dainik Purbokone / অপরাধ

সংবাদ থেকে

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে খেলনা পিস্তলের ভয় দেখিয়ে নগদ দুই লাখ টাকা ও স্বর্ণালংকার ডাকাতির ঘটনায় স্থানীয়দের হাতে আটক রফিক নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় গণপিটুনিতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে বাঙ্গালহালিয়া ইউনিয়নের খ্যাংদং পাড়া এলাকায় অবস্থিত ভেনটিস মিশন হোস্টেলের পরিচালক সুহেল ত্রিপুরার বাসায় এ ঘটনা ঘটে। এ সময় সুহেল ত্রিপুরার স্ত্রী হেনা ত্রিপুরাকে খেলনা পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ঘরের আলমারি থেকে নগদ দুই লাখ টাকা ও আনুমানিক ৭৫ হাজার টাকা মূল্যের তিনটি স্বর্ণের আংটি নিয়ে যায় দুই ব্যক্তি।

এ সময় হেনা ত্রিপুরার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে মো. রফিক (২৩) নামের একজনকে দুটি স্বর্ণের আংটিসহ আটক করেন। তবে তাঁর সঙ্গে থাকা মো. আকাশ (২৪) নামের অপর ব্যক্তি একটি স্বর্ণের আংটি ও নগদ দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আটক রফিককে স্থানীয় লোকজন মারধর করলে তিনি গুরুতর আহত হন। সন্ধ্যা ৬টার দিকে তাঁকে চন্দ্রঘোনা থানা পুলিশের কাছে হস্তান্তরের পর চিকিৎসার জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। রাত ৮টার দিকে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর