কাপ্তাইয়ে গোয়েন্দা পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগে যুবক আটক
সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে
রাঙামাটির কাপ্তাইয়ে গোয়েন্দা সদস্য পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগে এক যুবককে আটক করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয়ে উপজেলার রাইখালী ইউনিয়নের একটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায়ের অভিযোগে মোহাম্মদ সাইদুর রহমান (৩০) নামে ওই যুবককে আটক করে চন্দ্রঘোনা থানা পুলিশ।
আটক ওই যুবক খাগড়াছড়ি জেলার মোহাম্মদ বাদশা মিয়ার পুত্র। জানা যায়, রাইখালী বাজারে মেসার্স কাজী রাসেল এন্ড ব্রাদার্স নামে একটা প্রতিষ্ঠানে গত চার মাস ধরে ১০ হাজার টাকা করে চাঁদা আদায় করছে […]
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




