11 November 2026, 00:40 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

খুলনায় নকশীকাঁথা ট্রেনের বগিতে আগুন : পুড়ল তিনটি চেয়ার

Source: Daily Probaha / Bangladesh

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় ঢাকা থেকে ছেড়ে আসা নকশীকাঁথা ট্রেনের একটি বগিতে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে ওই বগির তিনটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

খুলনা রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নকশীকাঁথা ট্রেনটি রাতে খুলনায় পৌঁছায়। পরে ট্রেনটি প্ল্যাটফর্ম থেকে ওয়াশফিল্ডে নেওয়ার পথে জোড়াগেটের সামনে ট্রেনের এস-৫২২৫ নম্বর বগিতে আগুন লাগে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও উপস্থিত রেলওয়ে পুলিশের সদস্যরা দ্রুত আগুন নেভান। খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ওয়াশফিল্ডে নেওয়ার পথে নকশীকাঁথা ট্রেনের এস-৫২২৫ নম্বর বগিতে আগুনের সূত্রপাত হয়। রাতে সবার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকা-ে বগিটির তিনটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending