অস্ট্রেলিয়ার সেই ‘বল টেম্পারিং’ কা- নিয়ে মুখ খুললেন ওয়ার্নার

সংবাদ থেকে
প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি ক্রিকেট ইতিহাসের অন্যতম বিতর্কিত ঘটনা। ‘স্যান্ডপেপার গেট’ নামে পরিচিত সেই ঘটনায় নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট।
ওই ঘটনার জেরে তৎকালীন অধিনায়ক স্মিথকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। বল বিকৃতিতে সরাসরি অংশ নেওয়ায় ব্যানক্রফট পেয়েছিলেন নয় মাসের নিষেধাজ্ঞা। অন্যদিকে ওয়ার্নারকেও এক বছরের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি আজীবনের জন্য অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।
যদিও ২০২৪ সালে তার নেতৃত্বের ওপর থেকে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। প্রায় আট বছর পর সাবেক অস্ট্রেলীয় ব্যাটার উসমান খাজার আত্মজীবনীতে উঠে এসেছে সেই বিতর্কের নতুন তথ্য। নিজের বইয়ে খাজা দাবি করেছেন, বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে শুধু শাস্তি পাওয়া তিন ক্রিকেটারই নন, দলের অন্য সদস্যরাও জানতেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗