পরকীয়ায় জড়ালে পুরুষের ৫ বছর কারাদণ্ড, স্ত্রীর বিরুদ্ধে কি মামলা করা যায়?
সংবাদ থেকে
বিবাহিত নারীর সঙ্গে তাঁর স্বামীর সম্মতি বা প্রশ্রয় ছাড়া অন্য কোনো পুরুষ যৌনসম্পর্কে জড়ালে বাংলাদেশের প্রচলিত আইনে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। তবে এ অপরাধে সংশ্লিষ্ট নারীকে সহযোগী হিসেবেও শাস্তি দেওয়ার বিধান নেই। দণ্ডবিধির ৪৯৭ ধারায় অপরাধের সংজ্ঞা, মামলা দায়েরের অধিকার ও শাস্তির বিষয়টি নির্দিষ্ট করা হয়েছে।
দাম্পত্য জীবনে পরকীয়া বা বিবাহবহির্ভূত সম্পর্ক অনেক সময় পারিবারিক অশান্তি ও আইনি জটিলতার কারণ হয়ে দাঁড়ায়। তবে এ ধরনের সম্পর্কের ক্ষেত্রে কোনটি অপরাধ এবং কোন পরিস্থিতিতে আইনি ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে অনেকের মধ্যে অস্পষ্টতা রয়েছে।
বাংলাদেশের দণ্ডবিধি ১৮৬০ সালের ৪৯৭ ধারায় ব্যভিচার বা Adultery কে নির্দিষ্ট শর্তে ফৌজদারি অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗