১০ নভেম্বর ২০২৬, ২৩:৫৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

১৫০ বছর বয়সী গ্রাহকের অ্যাকাউন্টও বিকাশে, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

সূত্র: TechZoom / বাংলাদেশ

সংবাদ থেকে

দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশের প্ল্যাটফর্মে ৭ হাজারের বেশি সন্দেহজনক ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত হয়েছে। এসব অ্যাকাউন্টের বিষয়ে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহক পরিচিতি যাচাই বা কেওয়াইসি-সংক্রান্ত নির্দেশনা লঙ্ঘনের অভিযোগে বিকাশের বিরুদ্ধে কেন জরিমানা করা হবে না, তা জানতে চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, শনাক্ত হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে কয়েকটির গ্রাহকের বয়স ১০০ থেকে ১৫০ বছর পর্যন্ত দেখানো হয়েছে। এ ছাড়া অনেক অ্যাকাউন্টে অস্বাভাবিক মাত্রার লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব অসংগতি থাকার পরও অ্যাকাউন্টগুলো সচল থাকায় কেওয়াইসি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেন, ‘এরপরও অ্যাকাউন্টগুলো সচল রয়েছে, যা বিএফআইইউর কেওয়াইসি নির্দেশিকার লঙ্ঘন।’

মূল প্রতিবেদন: TechZoom

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর