Applion থেকে আইফোন কিনে হতাশ ক্রেতা

সংবাদ থেকে
আইফোন কেনার মাত্র কয়েক দিনের মধ্যে ব্যাটারি হেলথ কমে যাওয়ার অভিযোগ করেছেন এক ক্রেতা। পরে কেনার ২০ দিনের মাথায় একই ফোন বিক্রি করতে গেলে প্রত্যাশার তুলনায় অনেক কম দাম প্রস্তাব করা হয়েছে বলেও অভিযোগ তাঁর। ঘটনাটি ঘটেছে প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান Applion থেকে কেনা একটি আইফোন ১৪ নিয়ে।
আহমেদ গালিব নামের ওই ক্রেতা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরে জানান, প্রায় ২০ দিন আগে Applion থেকে তিনি একটি আইফোন ১৪ কেনেন। ফোনটির দাম ছিল ৪৩ হাজার টাকা। এর সঙ্গে চার্জার, কেবলসহ বিভিন্ন অ্যাক্সেসরিজ কিনতে আরও ৪ হাজার টাকা খরচ হয়। সব মিলিয়ে তাঁর মোট ব্যয় দাঁড়ায় ৪৭ হাজার টাকা।
গালিবের দাবি, ফোনটি কেনার সময় এর ব্যাটারি হেলথ ছিল ৮৫ শতাংশ। কেনার কয়েক দিনের মধ্যেই তা কমে ৮৩ শতাংশে নেমে আসে। বিষয়টি বিক্রেতা প্রতিষ্ঠানকে জানালে তাঁকে বলা হয়, তিনি নিজেই ফোন ব্যবহারের কারণে ব্যাটারি হেলথ কমিয়েছেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗