নবীগঞ্জে ঝুঁকিমুক্ত বিদ্যুৎ সরবরাহে কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা
সংবাদ থেকে
নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিদ্যুৎ ব্যবস্থার গুণগত মান বৃদ্ধি এবং গ্রাহক পর্যায়ে নিরবচ্ছিন্ন ও নিরাপদ সেবা নিশ্চিত করার লক্ষ্যে হবিগঞ্জের নবীগঞ্জ জোনাল অফিসে এক গুরুত্বপূর্ণ কারিগরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার নবীগঞ্জ জোনাল অফিসের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন, কারিগরি সক্ষমতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। সভায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে বার্ষিক লাইন ও বৈদ্যুতিক স্থাপনা রক্ষণাবেক্ষণ কার্যক্রম দ্রুত ও সুচারুভাবে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
পাশাপাশি ওভারলোড ট্রান্সফরমার দ্রুত শনাক্ত করে পরিবর্তন এবং সুষম লোড বণ্টন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন ও বৈদ্যুতিক স্থাপনা চিহ্নিত করে দ্রুত ঝুঁকিমুক্ত করা, বিদ্যুৎ লাইনের গতিপথ নিরাপদ রাখতে ‘রাইট অব ওয়ে’ নিশ্চিত করা এবং গাছের ডালপালাসহ অন্যান্য প্রতিবন্ধকতা দূর করার নির্দেশনা দেওয়া হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗