11 November 2026, 05:14 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড অফিসের অনন্য সাফল্য: ১০ মাসে ৭,৮৩৬ মামলা নিষ্পত্তি ও পৌনে ১৪ কোটি টাকা আদায়

Source: Dainik Jahan / Bangladesh

সংবাদ থেকে

ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড অফিস বিরোধ নিষ্পত্তিতে সারা দেশের মধ্যে আবারও প্রথম স্থান অর্জন করেছে। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মাত্র ১০ মাসে ৭ হাজার ৮৩৬টি মামলা নিষ্পত্তি করেছে এই দপ্তর এবং পক্ষগণকে ১৩ কোটি ৬৯ লাখ ৬২ হাজার ৩১০ টাকা (পৌনে ১৪ কোটি টাকা) ক্ষতিপূরণ আদায় করে দেওয়া হয়েছে। আজ বুধবার (১১ নভেম্বর ২০২৬) প্রকাশিত এক তথ্যে এই অনন্য অর্জনের কথা জানানো হয়।

​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাধারণ ও অসহায় মানুষের আইনি সহায়তা নিশ্চিত করতে এবং আদালতের ওপর মামলার চাপ কমাতে ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড অফিস দীর্ঘদিন ধরে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে আসছে। চলতি ২০২৬ সালের প্রথম ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) ও আইনি সহায়তার মাধ্যমে মোট ৭,৮৩৬টি মামলা সফলভাবে নিষ্পত্তি করা হয়েছে।

​পাশাপাশি বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্ত পক্ষগুলোকে সর্বমোট ১৩ কোটি ৬৯ লাখ ৬২ হাজার ৩১০ টাকা (পৌনে ১৪ কোটি টাকা) ক্ষতিপূরণ বা আর্থিক পাওনা আদায় করে দেওয়া হয়েছে।

Original report: Dainik Jahan

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending