রাজধানীতে ভোর থেকে বজ্রবৃষ্টি, কমতে পারে দিন-রাতের তাপমাত্রা
Source: Dhaka News24 / Bangladesh

সংবাদ থেকে
রাজধানীর বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি হয়েছে। ভোর সাড়ে ৫টার দিক থেকে বৃষ্টি শুরু হয়। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছিল।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য ঢাকা বিভাগের আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. কমতে পারে।
পূর্বাভাসে উল্লেখ করা হয়, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
Original report: Dhaka News24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

