12 November 2026, 03:57 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

টেকনাফে যুবলীগের মিছিল ঠেকানোয় হামলা, দায়ের কোপে গুরুতর আহত পুলিশ সদস্য

Source: Suprobhat Bangladesh / Bangladesh

সংবাদ থেকে

কক্সবাজারের টেকনাফে যুবলীগের ঝটিকা মিছিল ঠেকাতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ ও বিজিবি। এ সময় ধারালো দায়ের কোপে টেকনাফ মডেল থানার এক পুলিশ সদস্যের মাথায় গুরুতর জখম হয়েছে। আহত হয়েছেন বিজিবির এক সদস্যও। মঙ্গলবার রাতে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে সীমান্ত উপজেলা টেকনাফে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

রাত ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের গোদার বিল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তার নাম মো. জাফর (৪০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশরকে আটকের পর থেকেই টেকনাফে উত্তেজনা চলছিল। এর মধ্যে মঙ্গলবার রাতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মিছিলে বাধা দেন। এ সময় মিছিলকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষ বাধে।

Original report: Suprobhat Bangladesh

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending