এক দিনের ব্যবধানে আবারও কমল সোনার দাম

সংবাদ থেকে
দেশের বাজারে এক দিনের ব্যবধানে আবারও কমেছে সোনার দাম। দ্বিতীয় দফায় মূল্য কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ এ মানের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় অলংকারের বিক্রয়মূল্য সমন্বয় করেছে সংগঠনটি।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৬২৪ টাকা কমে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। ১৮ ক্যারেটের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ১ হাজার ৮০৮ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

