বেশির ভাগ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা, আজও কয়েকটিতে ছুটি ঘোষণা

সংবাদ থেকে
টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষের পর শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় বেশির ভাগ তৈরি পোশাক কারখানাগুলোতে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। বুধবার সকাল থেকেই সাভার আশুলিয়ার বিভিন্ন কারখানার সামনে শ্রমিকদের সারিবদ্ধভাবে কারখানায় প্রবেশ করতে দেখা গেছে।
এদিকে সকাল ৯টার পর আশুলিয়ার জামগড়া, বেরন ও নরসিংহপুর এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ না করে কর্মবিরতি পালন করায় সেসব কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
শিল্প পুলিশ জানায়, সকালে আশুলিয়ার বেশির ভাগ পোশাক শ্রমিকরা কারখানাগুলোতে প্রবেশ করে কাজে যোগ দিলেও কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভসহ কর্মবিরতি করতে থাকে। পরবর্তী সময়ে নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ কারখানাগুলোতে আজকের জন্য ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকরা কারখানা ছেড়ে বেরিয়ে বাসায় ফেরার পথে বিভিন্ন স্থানে জড়ো হওয়ার চেষ্টা করেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗