রাঙ্গুনিয়ায় সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তরুণের
Source: Suprobhat Bangladesh / Bangladesh

সংবাদ থেকে
রাঙ্গুনিয়ায় সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাহেদ (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পোমরা শান্তিরহাট-মালিরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাহেদ উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেলোয়ারের ছেলে। তিনি স্থানীয় শান্তিরহাটের তৈয়বিয়া হার্ডওয়্যার প্রতিষ্ঠানে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটিতে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাহেদ গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।
Original report: Suprobhat Bangladesh
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗