এরদোয়ানের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসন ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Source: Dainik Purbokone / Bangladesh

সংবাদ থেকে
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং মিয়ানমারের নাগরিকদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক অঙ্গনে তুরস্কের সমর্থন ও সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
একই সঙ্গে তিনি জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) এ ইস্যুতে তুরস্ককে জোরালো ভূমিকা রাখার অনুরোধ জানান।
স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে তুরস্কের আনতালিয়া শহরের ম্যাক্স রয়েল হোটেলে জলবায়ু পরিবর্তন-বিষয়ক জাতিসংঘ সম্মেলনের (কপ-৩১) বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনের প্রাক্কালে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন।
Original report: Dainik Purbokone
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗