আজও উত্তপ্ত সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল, ৫০ কারখানায় ছুটি ঘোষণা
সংবাদ থেকে
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আজও পোশাকশ্রমিকদের আন্দোলন চলছে। আন্দোলনকে কেন্দ্র করে কয়েকটি কারখানায় কর্মবিরতি, শ্রমিক-পুলিশ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এ পরিস্থিতিতে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৫০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার জামগড়া এলাকার অধিকাংশ কারখানায় শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগ দেন। তবে কয়েকটি কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশের পর দাবি আদায়ে কর্মবিরতি শুরু করেন।
সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দিতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗