12 November 2026, 15:12 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

নেতানিয়াহু অধ্যায়ের অবসান

Source: Dhaka News24 / International

সংবাদ থেকে

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। জেরুজালেমে দেশটির ২৬তম পার্লামেন্ট নেসেটের নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) আয়োজিত এক আনুষ্ঠানিক অধিবেশনে ১২০ জন আইনপ্রণেতা পর্যায়ক্রমে শপথ নেন। এর মধ্য দিয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক কর্তৃত্বের অবসানের পর নতুন সংসদীয় যাত্রা শুরু হলো।

শপথ গ্রহণ শেষে নেসেটের সচিব নবগঠিত ২৬তম সংসদের সদস্যদের অভিনন্দন জানান এবং সংসদের সার্বিক সাফল্য কামনা করেন। এ সময় উপস্থিত আইনপ্রণেতারা করতালির মাধ্যমে নতুন পার্লামেন্টের যাত্রাকে স্বাগত জানান।

এবারের শপথ অনুষ্ঠানে বিশেষভাবে আলোচনায় আসেন সবার শেষে শপথ নেওয়া চার নতুন আইনপ্রণেতা। তাদের সবাই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে তিনজনের ব্যক্তিগত জীবনের সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার স্মৃতি ও গভীর ক্ষত জড়িয়ে রয়েছে।

Original report: Dhaka News24

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending