রাঙ্গুনিয়ায় মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে তরুণ নিহত
Source: Dainik Purbokone / Bangladesh

সংবাদ থেকে
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পোমরা ইউনিয়নের শান্তিরহাট-মালিরহাট সড়কে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছে। নিহত তরুণের নাম মো. শাহেদ হোসেন (২২)। সে পোমরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড ওস্তা পাড়ার মো. দেলোয়ার হোসেনের ছেলে।
বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রোসাইপাড়ার দক্ষিণে মোড়ে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, শাহেদ সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে শান্তিরহাট যাচ্ছিলেন। রোসাইপাড়ার দক্ষিণে মোড়ে তিনি একটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। […]
Original report: Dainik Purbokone
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗