বাংলাদেশি টিকটকারের ভিডিও নিয়ে বিতর্ক, ৫০ অভিবাসীকে ফেরত পাঠাল গ্রিস

সংবাদ থেকে
গ্রিস সরকার বাংলাদেশ ও পাকিস্তানের প্রায় ৫০ জন অননুমোদিত অভিবাসীকে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। দেশটির অভিবাসন ও শরণার্থী বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস এই তথ্য নিশ্চিত করেছেন।
ফেরত পাঠানো দলটির মধ্যে মো. হাসান (২৭) নামের এক বাংলাদেশি যুবকও আছেন। গ্রিসের নাফপ্লিও শহরে বৈধ কাগজপত্র ছাড়া অভিবাসীদের প্রবেশে উসকানি দিয়ে টিকটকে একটি ভিডিও প্রচার করার অপরাধে তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয় গ্রিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন মাসে আপলোড করা ওই ভিডিও ক্লিপটিতে হাসানকে দাবি করতে দেখা যায় যে, নাফপ্লিওতে কাজের সুবাদে তাদের অবস্থান বেশ সুবিধাজনক এবং কোনো বৈধ কাগজপত্র না থাকলেও অন্যদের অনায়াসে সেখানে চলে আসতে সমস্যা নেই। এমনকি সেখানে দীর্ঘদিন সেখানে থাকলেও পুলিশ তাদের খুঁজে পাবে না।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗