১১ নভেম্বর ২০২৬, ১৬:৫৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

চুয়াডাঙ্গা সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সূত্র: Meherpur Pratidin / খেলা

সংবাদ থেকে

চুয়াডাঙ্গা সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান এবং আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক অধ্যাপক সফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম সাইফুর রশীদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত জরুরি। জয়-পরাজয় মেনেই এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করতে হবে। খেলাধুলা শারীরিক গঠন, মানসিক বিকাশ ও নেতৃত্বের গুণাবলি তৈরিতে সহায়তা করে। যারা খেলাধুলা করেন, তাঁদের মন ও শরীর ভালো থাকে। তাঁরা মাদক, সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা থেকে দূরে থাকেন।

মূল প্রতিবেদন: Meherpur Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর