লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
Source: Arthosuchak / Stock Market

সংবাদ থেকে
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১১ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। এদিন কোম্পানিটির ৩২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কোম্পানিটির ১ কোটি ৬ লাখ ৪৯ হাজার ৫১৪টি শেয়ার ৩ হাজার ৭৭৬ বার হাতবদল হয়েছে। দিন শেষে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ৩০ টাকা ৭০ পয়সা।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ২০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির ৩১ লাখ ২৯ হাজার ৯৮০টি শেয়ার ৫ হাজার ১৮৯ বার হাতবদল হয়েছে। শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ৬৮ টাকা।
Original report: Arthosuchak
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
