মানববন্ধনে ওসিকে ‘অযোগ্য, অথর্ব ও মূর্খ’ বললেন ছাত্র অধিকার পরিষদ নেতা

সংবাদ থেকে
মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে শেখ ফরিদ নামের এক ব্যক্তির গ্রেপ্তারের দাবিতে আয়োজিত মানববন্ধনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেনের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদ আহাম্মেদ রাজু। বক্তব্যে তিনি বকশীগঞ্জ থানার ওসিকে ‘অযোগ্য, অথর্ব ও মূর্খ’ বলে মন্তব্য করেন।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে বকশীগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড বটতলা মোড়ে ‘ভুক্তভোগী পরিবার ও সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। অভিযুক্ত শেখ ফরিদ পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মৃত রহমত আলীর ছেলে।
কর্মসূচিতে বক্তব্য দেন জামালপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদ আহাম্মেদ রাজু, বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহাম্মেদ সুমন ও ভুক্তভোগী মাতৃ জুয়েলার্সের মালিক উৎপল মহন্ত।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



