ফরিদগঞ্জে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

সংবাদ থেকে
চাঁদপুরের ফরিদগঞ্জে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ফরিদ হোসেন (৩৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার স্ত্রী ও দুই শিশু সন্তানের মাথায় আকাশ ভেঙে পড়েছে।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ঘোড়াশালা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ হোসেন ওই গ্রামের মৃত আবুল কালামের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন এবং অন্যের জমিতে কাজ করে কোনোমতে সংসার চালাতেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম ও নিহতের পরিবারের বরাত দিয়ে জানা যায়, ফরিদ হোসেন স্থানীয় এক ব্যক্তির বাগান থেকে সুপারি পাড়ার জন্য গাছে উঠেছিলেন। কাজ করার সময় হঠাৎ অসাবধানতা বশত গাছ থেকে মাটিতে সজোরে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗