দরপতনের শীর্ষে মেঘনা সিমেন্ট
Source: Arthosuchak / Stock Market

সংবাদ থেকে
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে রয়েছে মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ৪ দশমিক ৩৮ শতাংশ কমেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ৩০ পয়সা বা ৪ দশমিক ৩৭ শতাংশ কমে ২৮ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে শেয়ারটির সমাপনী দর ছিল ২৯ টাকা ৭০ পয়সা।
দরপতনের দ্বিতীয় স্থানে রয়েছে আরএসআরএম স্টিল লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৪ দশমিক ৩৪ শতাংশ কমেছে। আগের দিনের ৬ টাকা ৯০ পয়সা থেকে কমে দিন শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬ টাকা ৬০ পয়সা।
Original report: Arthosuchak
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
