চাকরি খোঁজার চেয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জাবিপ্রবিতে

সংবাদ থেকে
মোঃ মিরাজুল ইসলাম, জাবিপ্রবি: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হয়ে অন্যদের জন্য কর্মসংস্থান তৈরির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ সালাউদ্দিন পলাশ।
বুধবার সকালে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, “আমাদের অন্যতম সমস্যা হলো আমরা চাকরি করতে চাই, কিন্তু চাকরি দিতে চাই না।”
বিশ্ববিদ্যালয়টির ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত ‘দৈনন্দিন সমস্যা থেকে ব্যবসায়িক ধারণা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সালাউদ্দিন পলাশ। ‘চাকরিপ্রার্থী থেকে চাকরিদাতা’ শিরোনামের সেই উপস্থাপনায় তিনি জানান, ২০২৪ সালে দেশে স্নাতক ডিগ্রিধারী বেকারের সংখ্যা ছিল ৮ লাখ ৮৫ হাজার। এই প্রেক্ষাপটে কেবল চাকরির ওপর নির্ভর না করে তরুণদের উদ্যোক্তা হওয়ার ওপর জোর দেন তিনি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗