প্রতিমন্ত্রীকে ‘বেকুব’ বললেন পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক

সংবাদ থেকে
ঢাকা: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এক বক্তব্যের পর তাকে ‘বেকুব’ বলা পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. তসলিমুল আরেফিনের মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) এক অনুষ্ঠানে বক্তব্যের এক পর্যায়ে নিজের মত প্রকাশ করে বলেন, স্বামী- স্ত্রী দুইজন চাকরী করুক এটা তার পছন্দ নয়। কারণ হিসেবে তিনি সন্তানের উপর প্রভাব পড়ে বলে দাবী করেন।
প্রতিমন্ত্রীর বক্তব্যের পর বুধবার (১১ নভেম্বর) সকালে ২৫০ শয্যার পাবনা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. তসলিমুল আরেফিন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রতিমন্ত্রীর নাম উল্লেখ না করে কৌশলে কড়া সমালোচনায় লিখেছেন ‘কত বড় বেকুব হলে একজন মানুষ বলতে পারে আমি স্বামী-স্ত্রীর চাকুরি করা পছন্দ করি না’। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্ট ছড়িয়ে পড়ার পর নানা শ্রেণি পেশার মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗