11 November 2026, 18:31 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

১০ নভেম্বর ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে ঢাবি প্রশাসন

Source: Sarabangla / Education

সংবাদ থেকে

ঢাকা: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টার মধ্যে পূর্বানুমতি ছাড়া গত ১০ নভেম্বর কোন কোন বিভাগের ও ইনস্টিটিউটের শিক্ষক ক্লাস নেননি, তাদের নামের তালিকা জমা দিতে সংশ্লিষ্ট ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ ও ইনস্টিটিউটের কিছু শিক্ষক ক্লাস নেননি বলে কর্তৃপক্ষের কাছে তথ্য এসেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোন কোন বিভাগের ও ইনস্টিটিউটের শিক্ষক ক্লাস নেননি, তাদের তালিকা বুধবার বিকেল ৪টার মধ্যে রেজিস্ট্রারের কাছে পাঠানোর জন্য সংশ্লিষ্ট ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের অনুরোধ করা হয়েছে।

Original report: Sarabangla

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending