12 November 2026, 02:46 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানকে ডিআইজির সংবর্ধনা

Source: Dainik Jahan / Bangladesh

সংবাদ থেকে

পেশাগত দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহ রেঞ্জের ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ নির্বাচিত হয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। সম্প্রতি এক বিশেষ আয়োজনে তাঁর এই অনন্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে সম্মাননা ও পুরস্কার প্রদান করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।আজ বুধবার (১১ নভেম্বর ২০২৬) এই তথ্য নিশ্চিত করা হয়।

​রেঞ্জ কার্যালয়ে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে রেঞ্জের বিভিন্ন জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের হাতে স্মারক ও পুরস্কার তুলে দেন এবং তাঁর পেশাদারিত্ব, সততা ও সাহসিকতার উচ্চ প্রশংসা করেন।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কর্মক্ষেত্রে যোগদানের পর থেকেই মোহাম্মদ কামরুল হাসান অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও জুয়া নির্মূল, ওয়ারেন্ট তামিল, মামলার দ্রুত নিষ্পত্তি এবং সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে ওঠার ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন। তাঁর দিকনির্দেশনায় জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় এক ইতিবাচক পরিবর্তন এসেছে। জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে তিনি সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন।

Original report: Dainik Jahan

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending