11 November 2026, 18:31 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আজও উত্তপ্ত শিল্পাঞ্চল, ৫০ কারখানায় ছুটি ঘোষণা

Source: Dhaka News24 / Bangladesh

সংবাদ থেকে

নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে আজও ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনকে কেন্দ্র করে কয়েকটি কারখানায় কর্মবিরতি, শ্রমিক-পুলিশ সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এমন পরিস্থিতিতে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার জামগড়া এলাকার অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগ দেন। তবে কয়েকটি কারখানার শ্রমিকরা ভেতরে প্রবেশের পর মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি শুরু করেন।

সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে তাদের সরিয়ে দিতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

Original report: Dhaka News24

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending