11 November 2026, 19:19 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

সংসদ সদস্যদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার বরাদ্দ চায় স্থানীয় সরকার বিভাগ

Source: Dhaka News24 / Politics

সংবাদ থেকে

তৃণমূল পর্যায়ে জনগণের জরুরি চাহিদা পূরণে সংসদ সদস্যদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চেয়েছে স্থানীয় সরকার বিভাগ। উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনের বার্ষিক উন্নয়ন তহবিল থেকে এ অর্থ সরাসরি সংসদ সদস্যদের অনুকূলে বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এতে সিটি করপোরেশন এলাকার বাইরের ২৪৮ জন সংসদ সদস্য এবং সিটি করপোরেশন এলাকার ৩৬ জন সংসদ সদস্য প্রত্যেকে ৫ কোটি টাকা করে পাবেন।

গত ১০ নভেম্বর স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারকে পৃথক দুটি চিঠি দিয়ে এ বরাদ্দের প্রস্তাব করেন।

চিঠিতে সিটি করপোরেশন এলাকার বাইরের ২৪৮ জন সংসদ সদস্যের জন্য ৫ কোটি টাকা করে মোট ১ হাজার ৩২০ কোটি টাকা এবং সিটি করপোরেশন এলাকার ৩৬ জন সংসদ সদস্যের জন্য একই হারে ১৮০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। সব মিলিয়ে বিশেষ বরাদ্দের পরিমাণ দাঁড়াবে ১ হাজার ৫০০ কোটি টাকা।

Original report: Dhaka News24

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending