বিয়ের সাজে পিস্তল হাতে তাসনিয়া ফারিণ

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: বিয়ের সাজে অভিনেত্রী তাসনিয়া ফারিণ। হাতে পিস্তল, তাঁকে ঘিরে দাঁড়িয়ে আছেন আরও তিনজন। তাঁদের হাতেও বন্দুক। ছবিতে ফারিণের সঙ্গে দেখা যাচ্ছে অভিনেতা আরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল ও পার্থ শেখকে। মঙ্গলবার (প্রকাশিত এসব ছবি দেখে প্রথমে রহস্য তৈরি হলেও পরে জানা গেল, এটি নতুন একটি সিরিজের প্রচারণার অংশ। চরকির জন্য নির্মিত সিরিজটির নাম ‘ডাকাতিয়া বাঁশি’।
সিরিজটি পরিচালনা করছেন ইমরাউল রাফাত। চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিরিজটির ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।
‘ডাকাতিয়া বাঁশি’ দিয়ে ওটিটিতে ফিরছেন নির্মাতা ইমরাউল রাফাত। সিরিজটির নির্মাণপ্রক্রিয়া নিয়ে তিনি বলেন, ‘সিরিজের ক্রাফটিং একটু কঠিন। প্রত্যেক পর্বে ক্লিফহ্যাঙ্গার লাগে, লেয়ার থাকা লাগে। ফাইনালি সেরকম একটা গল্প পেয়েছি। অনেক টুইস্ট আছে। এবার আমরা ডার্ক কমেডি জনরাটা বেছে নিয়েছি। আর এটা আমার জন্য পরিচিত জনরা। চ্যালেঞ্জ আছে আর সেটা আমি নিয়ে এসেছি, এবারও নিলাম।’
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

