12 November 2026, 02:54 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

দুর্গম বড় মদকে প্রাণে বাঁচলেন প্রসূতি মা ও নবজাতক

Source: Pahar Barta / Bangladesh

সংবাদ থেকে

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম বড় মদক এলাকায় প্রসবকালীন জটিলতায় পড়া এক প্রসূতি মা ও নবজাতককে প্রাণে রক্ষা করা হয়েছে। রাতের আঁধারে প্রায় ৭০ কিলোমিটার সাঙ্গু নদীপথ পাড়ি দিয়ে প্রথমে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বান্দরবান জেলা সদরের হাসপাতালে নেওয়া হয় ওই প্রসূতিকে। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রিন হিলের উদ্যোগ ও আর্থিক সহযোগিতায় প্রয়োজনীয় পরিবহনের ব্যবস্থা করা হলে শেষ পর্যন্ত নিরাপদে সন্তান প্রসব করেন তিনি।

গত সোমবার (৯ নভেম্বর) রাতে থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড় মদক প্রুসাঅং কারবারিপাড়ায় এ ঘটনা ঘটে। দুর্গম এ জনপদে নতুন প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র চালুর উদ্যোগের মধ্যেই ঘটনাটি স্থানীয় মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রসূতি য়ইসিংনু মারমার বয়স ৩২ বছর। তাঁর স্বামী উশৈথোয়াই মারমা। প্রায় ১২ বছর আগে তাঁদের বিয়ে হয়। এর মধ্যে চারটি সন্তান জন্ম দিলেও দুর্ভাগ্যজনকভাবে সব সন্তানকেই হারিয়েছেন তিনি। জন্মের পর তিনটি সন্তান মারা যায়। অপর সন্তানটি পাঁচ থেকে ছয় বছর বয়সে মারা যায়।

Original report: Pahar Barta

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending