বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
সূত্র: Sarabangla / শিক্ষা

সংবাদ থেকে
বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শাহজালাল হল শাখার সাবেক উপ-ক্রীড়া সম্পাদক মো. ফাহিম শাহরিয়ার রিফাতকে আটক করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটক রিফাত বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী।
এ সময় বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্যসচিব মো. শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


