কোটচাঁদপুরে প্রকাশ্যে মাদক সেবন, দুই যুবকের কারাদণ্ড
Source: Moulvibazar24 / Crime

সংবাদ থেকে
ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
বুধবার (১১ নভেম্বর) কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে উপজেলার তালসার বাজারপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, তালসার বাজারপাড়া এলাকার মোঃ মুসলেম ভুইয়ার ছেলে রুবেল ভুইয়া (৩০) এবং মোঃ জুলফিকার আলীর ছেলে মোঃ রবিউল ইসলাম (২৯)।
Original report: Moulvibazar24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
