১১ নভেম্বর ২০২৬, ২০:৩৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ব্যাংকগুলোর অ্যাপের নিরাপত্তা ঘাটতিতে বাড়ছে ঝুঁকি

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

ঢাকা: দেশের ব্যাংকগুলোর গ্রাহকসেবামূলক অ্যাপের সাইবার নিরাপত্তায় বেশ কিছু ঘাটতি রয়েছে। নিরাপত্তা-সংক্রান্ত তথ্য সংরক্ষণ করলেও অধিকাংশ ব্যাংক সক্রিয়ভাবে ঝুঁকি শনাক্ত করতে পারছে না। ব্যাংকগুলোর মাত্র ৩১ শতাংশের অ্যাপভিত্তিক লিখিত ইনসিডেন্ট রেসপন্স পরিকল্পনা রয়েছে, যা নিয়মিত পরীক্ষা করা হয়। এ ছাড়া, মাত্র ৪৪ শতাংশ ব্যাংক রিয়েল-টাইমে এপিআই ট্রাফিক পর্যবেক্ষণ করে। তৃতীয় পক্ষের মাধ্যমে তৈরি অ্যাপ ও এপিআইয়ের নিরাপত্তা তদারকিতেও ঘাটতি রয়েছে।

বুধবার (১১ ন‌ভেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এর মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলামের সভাপতিত্বে ‘ব্যাংকিং অ্যাপস সিকিউরিটি ইন বাংলাদেশ: কারেন্ট স্ট্যাটাস অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক গোলটেবিল আলোচনায় গবেষণার ফলাফল এ তথ্য তুলে ধরা হয়। এতে নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, ব্যাংকার ও শিক্ষাবিদরা অংশ নেন।

গবেষণায় দেখা গেছে, জরিপে অংশ নেওয়া ৮১ শতাংশ ব্যাংক নিরাপত্তা-সংক্রান্ত ইভেন্ট লগিংয়ের ব্যবস্থা থাকার কথা জানিয়েছে। তবে মাত্র ৪৪ শতাংশ ব্যাংক রিয়েল-টাইমে এপিআই ট্রাফিক পর্যবেক্ষণ করে। অর্থাৎ নিরাপত্তা-সংক্রান্ত তথ্য সংরক্ষণের ব্যবস্থা থাকলেও তাৎক্ষণিক ঝুঁকি শনাক্ত ও মোকাবিলার সক্ষমতায় ঘাটতি রয়েছে। গ্রাহককেন্দ্রিক জালিয়াতিও ব্যাংকগুলোর জন্য বড় উদ্বেগের বিষয়। গবেষণায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ফিশিং ও সামাজিক প্রকৌশলভিত্তিক প্রতারণা। এরপর রয়েছে গ্রাহকের অ্যাকাউন্ট দখল এবং পরিচয়সংক্রান্ত তথ্য বা পাসওয়ার্ড চুরির ঘটনা। ব্যাংকগুলো গ্রাহক সচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিলেও এসব উদ্যোগ গ্রাহকের আচরণে কতটা প্রভাব ফেলছে, তা পরিমাপের প্রবণতা কম।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর