কক্সবাজারে যুবলীগ ও পুলিশের সংঘর্ষে মাথা ফাটলো এসআইয়ের
Source: Chattogram Pratidin / Bangladesh

সংবাদ থেকে
কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মশাল মিছিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে টেকনাফ পৌরসভার আবহাওয়া অফিসের পশ্চিম পাশে গোদারবিল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ ও মিছিলকারীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। সংঘর্ষে টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাফর আলমের মাথায় আঘাত লাগে। তার মাথায় একাধিক সেলাই দেওয়া হয়েছে। সংঘর্ষের সময় একটি গাড়ি ভাঙচুর করে যুবলীগের নেতাকর্মীরা। পরে রাত ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
Original report: Chattogram Pratidin
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

