সাবেক পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

সংবাদ থেকে
প্রায় ছয় কোটি ১০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে ফরিদপুর জেলা ট্রাফিক পুলিশের সাবেক টিআই (প্রশাসন) তুহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারভীনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে তুহিন লস্করের বিরুদ্ধে ৭৭ লাখ ৬ হাজার ২৬২ টাকা এবং তার স্ত্রী জামিলা পারভীনের বিরুদ্ধে পাঁচ কোটি ৩২ লাখ ৯৭ হাজার টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোস্তাফিজ বাদী হয়ে মামলা দুটি করেন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২), ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলাগুলো করা হয়েছে। পরে মামলার নথি ফরিদপুরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে পাঠানো হয়েছে।
দুদকের এজাহার সূত্রে জানা যায় , তুহিন লস্কর ও তার স্ত্রী সম্পদের হিসাবের মধ্যে ব্যক্তিগত ঋণের তথ্য দেখিয়েছেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗