থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে তুলে নেওয়ার চেষ্টা
Source: Dhaka News24 / Economy

সংবাদ থেকে
মৌলভীবাজার প্রতিবেদক: মৌলভীবাজারের জুড়ীতে থানা থেকে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ কনস্টেবলকে (৩০) মুখ চেপে ধরে তুলে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।
ওই নারী কনস্টেবল জুড়ী থানায় কর্মরত। তার স্বামীও একই থানায় কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে একটি বাসায় ভাড়া থাকেন।
Original report: Dhaka News24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
