রামপালে পরিত্যক্ত ত্রানের দুই সেতু ও এক কালভার্ট নদীতে বিলীন হচ্ছে
সংবাদ থেকে
নিজস্ব সংবাদদাতা ,ফয়লাহাট( রামপাল) বাগেরহাট ঃ রামপালে কোটি টাকারও বেশি টাকায় নির্মান করা দুটি ত্রানের সেতু ও একটি বক্স কালভার্ট দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ধীরে ধীরে সেতু তিনটি নদী গর্ভে বিলীন হচ্ছে। নদী গর্ভে বিলিন হওয়ার আগে উদ্যোগ নিয়ে নিলামে তোলা গেলে সরকারের কোষাগারে জমা হতো অর্থ এমনটা মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারন মানুষ।
জানা গেছে আনুমানিক বিগত ২০১৪-২০১৫ অর্থ বছরে উপজেলার ফয়লাহাট পার- গোবিন্দপুর আশ্রায়ন প্রকল্পে যাতায়াতের উদ্দেশ্যে মরা দাউদখালি নদীর উপর ৪০ ফুট দৈর্ঘের একটি ত্রানের সেতু নির্মান করা হয়। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান অধিদপ্তরের বাস্তবায়নে সেতুটির নির্মান ব্যয় ছিল ৩২ লাখ ৫২ হাজার ৬৫৩ টাকা। এ সেতু পার হয়ে ফয়লাহাট আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা নিয়মিত আসা যাওয়া করতে। বিগত সরকারের শাসনামলে মোংলা-ঘষিয়াখালি আন্তর্জাতিক নৌ-চ্যানেলসহ রামপাল উপজেলায় দাউদখালি নদীসহ ৫টি নদী ও ৮৩ টি খাল পুন. খনন করা হয়। নদী খননের পর ওই সেতু দিয়ে মানুষের চলাচল একবারেই বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে সেতুটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেতুর পশ্চিম পাশে খনন করা দাউদখালি নদীর মোহনায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গন ধীরে ধীরে এগিয়ে আসছে। সেই সাথে সেতুটিও ঝুঁকির মুখে পড়ছে। ভাঙ্গন তীব্র হলে সেতুটি ভেঙ্গে নদীতে চলে যেতে পারে।
একই নদীর পূর্ব দিকে বাইনতলা ইউনিয়নের সকুরহাট নামক স্থানে এটি বক্স কালভার্ট নদীতে বিলিন হতে বসেছে। দীঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় নদীর মধ্যে পড়ে আছে কালভার্টটি। পলি জমে কালভার্টটি নদী গর্ভে চলে যাচ্ছে। ইতোমধ্যে অর্ধেকটারও বেশি কাদার নীচে চলে গেছে। এ স্থানে মানুষ এক সময় নৌকায় নদী পার হয়ে চলাচল করতো। নদী ভরাট হয়ে গেলে এখানে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান অধিদপ্তর এস্থানে একটি বক্স কালভার্ট নির্মান করেন। ওই কালভার্টের উপর দিয়ে এক সময় কয়েকটি গ্রামের মানুষ চলাচল করতো। নদী খননের পর কালভার্টটি পরিত্যক্ত হয়ে পড়লে মানুষের যাতায়াত বন্ধ হয়ে যায়। স্থানীয় লোকজন উদ্যোগ নিয়ে কালভার্টের পাশে একটি কাঠের সেতু নির্মান করে। সেই সেতু দিয়ে লোকজন বার বার জোড়াতালি দিয়ে এখনও চলাচল করছে। আর পাশে দীঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কালভার্টটি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗






