১১ নভেম্বর ২০২৬, ২১:২০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

দেবহাটায় আবহাওয়ার বৈচিত্র্য, দিনে তীব্র রোদ, রাতে শীতের আমেজে অসুস্থ হচ্ছে শিশুসহ সাধারন মানুষ

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১১ নভেম্বর ২০২৬, ২০:৫৮ · সর্বশেষ প্রতিবেদন: ১১ নভেম্বর ২০২৬, ২০:৫৮

প্রধান সংবাদ

Dainik Purbanchal বাংলা

দেবহাটায় আবহাওয়ার বৈচিত্র্য, দিনে তীব্র রোদ, রাতে শীতের আমেজে অসুস্থ হচ্ছে শিশুসহ সাধারন মানুষ

· বাংলাদেশ

আর.কে.বাপ্পা, ‎দেবহাটা (সাতক্ষীরা)।। ‎দেশের দক্ষিণাঞ্চল সাতক্ষীরার দেবহাটায় প্রকৃতিতে এখন ঋতু পরিবর্তনের পালাবদল চলছে। দিনে কড়া রোদ আর তীব্র গরম, আর রাত নামতেই হালকা শীত—এমন বৈরী ও অদ্ভুত আবহাওয়া বিরাজ করছে দেবহাটাসহ জেলায়। দিনের বেলা রোদের প্রখরতা সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুললেও, সন্ধ্যা গড়ালেই চারপাশ ফুরফুরে আমেজে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। আর আবহাওয়ার এমন বৈচিত্র্যময়তার কারনে শিশুসহ সাধারন মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। অনেকে ঠান্ডা ও সর্দির সাথে সাথে জ্বরে আক্রান্ত হয়ে পড়ছেন। আবার সেই অসুস্থতা ১০/১৫ দিনের আগে সারছেনা। বর্তমানে দেশে যে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে তাতে অনেকেই নার্ভাসনেস হয়ে পড়ছেন। হাসপাতালগুলোতে রোগী ভর্তির সাথে সাথে ডেঙ্গুসহ বিভিন্ন শারীরিক পরীক্ষার জন্য লম্বা লাইন দেখা যাচ্ছে।

‎স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই এ অঞ্চলে দিনের বেলা তাপমাত্রা তুলনামূলক বেশি থাকছে এবং কড়া রোদের কারণে গরম অনুভূত হচ্ছে। বিশেষ করে বেলা বাড়ার সাথে সাথে রোদের তেজ এতটাই বাড়ে যে ঘর থেকে বের হওয়া কষ্টকর হয়ে পড়ে। তবে বিকেল গড়াতেই পাল্টে যেতে শুরু করে দৃশ্যপট। হিমেল হাওয়ার ছোঁয়া আর সন্ধ্যার পর থেকে হালকা ঠান্ডা জাঁকিয়ে বসে। রাত বাড়ার সাথে সাথে শীতের অনুভূতি এতটাই তীব্র হয় যে শেষ রাতে অনেককে হালকা কাঁথা বা চাদর গায়ে জড়াতে হচ্ছে।

‎আবহাওয়ার এমন খামখেয়ালিপনায় সাধারণ মানুষের জীবনযাত্রায় তৈরি হয়েছে এক ভিন্নধর্মী মিশ্র অভিজ্ঞতা। দিনের বেলা রোদ থেকে বাঁচতে সুতির কাপড়ের সাহায্য নিচ্ছেন পথচারী ও খেটে খাওয়া মানুষ। অন্যদিকে, গরমের কারণে দিনমজুর ও ভ্যানচালকদের পরিশ্রমে বাড়তি কষ্ট যোগ হলেও রাতের আরামদায়ক আবহাওয়া তাদের সেই ক্লান্তি দূর করে দিচ্ছে।

মূল প্রতিবেদন: Dainik Purbanchal

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ