১০ বছরে সরকারের ঋণ বেড়েছে ৩০০ শতাংশ

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ১২ শতাংশ ছাড়িয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, রাজস্ব ব্যবস্থায় সংস্কারের অংশ হিসেবে আয়কর, শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক) বিভাগে পৃথক টাস্কফোর্স গঠনের পর আদায়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ৫ শতাংশ। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তিনটি উইংভিত্তিক টাস্কফোর্স গঠন করা হয়। এরপর রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি বেড়ে ১২ দশমিক ০৩ শতাংশ হয়েছে। এ অগ্রগতি থেকে বোঝা যায়, সরকারের সংস্কার কর্মসূচি কাজে আসছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

