12 November 2026, 02:04 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

একবার চার্জ দিলে ফোনটি চালাতে পারবেন ৭ দিন

Source: TechZoom / Technology

সংবাদ থেকে

স্মার্টফোন ব্যবহারকারীদের বড় একটি দুশ্চিন্তা হলো ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া। বিশেষ করে যারা দীর্ঘ সময় ফোনে কাজ করেন বা বাইরে থাকেন, তাদের জন্য বারবার চার্জ দেওয়া বেশ ঝামেলার। এই সমস্যা কমাতে এবার বড় ব্যাটারির স্মার্টফোন তৈরির দিকে এগোচ্ছে ভিভো।

প্রযুক্তি দুনিয়ায় জোর জল্পনা, সংস্থাটি প্রায় ১২ হাজার এমএএইচ ক্ষমতার ব্যাটারিযুক্ত একটি ফোন নিয়ে কাজ করছে। তবে ফোনটি কবে বাজারে আসবে, কী নাম হবে কিংবা দাম কত হতে পারে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

চীনের প্রযুক্তি টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন সম্প্রতি ওয়েইবো-তে জানিয়েছেন, ‘ব্লু’ ব্র্যান্ডের একটি সংস্থা ১১ হাজার ৯৭০ এমএএইচ ক্ষমতার ব্যাটারির গণ উৎপাদন শুরু করেছে। টিপস্টার সরাসরি সংস্থার নাম উল্লেখ না করলেও প্রযুক্তি মহলের ধারণা, এখানে ভিভোর কথাই বলা হয়েছে।

Original report: TechZoom

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending