11 November 2026, 22:59 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

উল্লাপাড়ায় পুরোদমে শুরু হয়েছে সরিষার আবাদ

Source: Dhaka News24 / Agriculture

সংবাদ থেকে

নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুরোদমে শুরু হয়েছে বছরের দ্বিতীয় প্রধান ফসল সরিষার আবাদ। প্রকৃতির অনুকূল আবহাওয়া ও মাটিতে পর্যাপ্ত ‘জো’ আসায় ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকরা। আধুনিক কৃষিপ্রযুক্তির ছোঁয়া এবং সরকারি প্রণোদনার ফলে এবার বাম্পার ফলনের আশা দেখছেন কৃষিজীবীরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ২৪ হাজার ৬০৫ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে প্রায় সাড়ে ৪ হাজার হেক্টরে বীজ বোনার কাজ সম্পন্ন হয়েছে। বিশেষ করে উপজেলার উধুনিয়া, বড়পাঙ্গাসী, বাঙ্গালা ও মোহনপুর ইউনিয়নের বিস্তীর্ণ প্রান্তরজুড়ে সবচেয়ে বেশি সরিষার চাষ হয়ে থাকে। এছাড়া সলঙ্গা, রামকৃষ্ণপুর, হাটিকুমরুল, পূর্ণিমাগাতী, উল্লাপাড়া সদর, বড়হর, পঞ্চক্রোশী, সলপ, দুর্গানগর ও কয়ড়া ইউনিয়নের মাঠগুলোতেও ব্যাপকভাবে সরিষা আবাদ করা হচ্ছে।

মাঠ পর্যায়ে ঘুরে দেখা গেছে, কৃষকরা বারি সরিষা-১৪, বারি ১৭, বারি ২০, বিনা-৯, বিনা-১১ এবং স্থানীয় জাতের সেতি ও কালো মাঘি সরিষা চাষ করছেন। অধিক ফলনশীল এসব জাত কৃষকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

Original report: Dhaka News24

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

More From This Source

Latest

Trending