উখিয়ায় একাধিক মামলার আসামি গ্রেপ্তার

সংবাদ থেকে
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দুটি হত্যা ও একাধিক মামলার আসামি লালু (৩৭)-কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বালুখালী এলাকায় এ অভিযান চালানো হয়। এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি মুঠোফোন জব্দ করা হয়।
এসআরবি-১৫-এর তথ্য অনুযায়ী, গ্রেপ্তার লালু ১২ নম্বর ক্যাম্পের জি/৬ ব্লকের বাসিন্দা। তিনি আরসার সদস্য এবং উখিয়া থানায় দায়ের করা দুটি হত্যা মামলার এক নম্বর আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলেও জানিয়েছে ব্যাটালিয়নটি। গ্রেপ্তারের পর তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗