বাগমারায় ৬০ বস্তা সার জব্দ জরিমানা
Source: Sonali Sangbad / Bangladesh

সংবাদ থেকে
বাগমারা প্রতিনিধি: বাগমারায় বিধি বহির্ভূতভাবে সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার উপজেলার যোগীপাড়া ইউনিয়নের যাতাপুকুর বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওই বাজারে অবৈধভাবে সার মজুদ ও বিক্রির অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এর ১২ ধারা লঙ্ঘনের দায়ে ১টি মামলায় ১ জনকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
Original report: Sonali Sangbad
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

