শিক্ষার্থীদের চুল কাটায় প্রধান শিক্ষককে বদলি

সংবাদ থেকে
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে খোপ খোপ করে বকঠোকরার মতো কেটে দেয়ার ঘটনায় আলোচিত সেই প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে অন্য বিদ্যালয়ে বদলি করা হয়েছে।
নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এক অফিস আদেশে তাঁকে বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের কোলার পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে পাহাড়পুর ইউনিয়নের জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সায়েদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।
আদেশে বলা হয়েছে, সংযুক্তির মেয়াদ আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত। আগামী ১১ নভেম্বর বিকেলে তাঁকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় ১২ নভেম্বর থেকে তাঁকে তাৎক্ষণিক ভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗






