‘সংঘাত-মুদ্রাস্ফীতি পরিবেশগত প্রচেষ্টাকে হুমকির মুখে ফেলছে’

সংবাদ থেকে
তুরস্ক: জাতিসংঘের জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের সতর্ক করে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন যে, বৈশ্বিক পরিবেশ সংরক্ষণকে ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অধীন করে রাখা যাবে না। তিনি সতর্ক করে বলেন, ক্রমবর্ধমান সংঘাত এবং মুদ্রাস্ফীতি আন্তর্জাতিক পরিবেশগত প্রচেষ্টাকে হুমকির মুখে ফেলছে।
বুধবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় কপ ৩১ সম্মেলনে উদ্বোধনী ভাষণে লুলা বলেন, ‘জি-৭ এবং জি-২০ এর মতো বৈশ্বিক নেতাদের কাছে জলবায়ু পরিবর্তন বিষয়টি অদৃশ্য হয়ে গেছে। তারা যে ফোরামগুলোতে কথা বলে তারা গ্রিনহাউজ গ্যাস নিয়ে কথা বলে না। এই উদ্বেগ এখন নীরবতায় রূপ নিয়েছে।’
সশস্ত্র সংঘাতের দিকে বৈশ্বিক অগ্রাধিকারের মোড় ঘোরার সমালোচনা করে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা ভবিষ্যৎ প্রজন্মের টিকে থাকার চেয়ে অস্ত্র এবং শুল্ক নিয়ে বেশি কথা বলতে শুরু করেছি।’
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗






