১১ নভেম্বর ২০২৬, ২৩:০০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

প্রথম প্রান্তিকে ওয়ালটনের ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত

সূত্র: Arthosuchak / বাংলাদেশ

সংবাদ থেকে

দেশের সামষ্টিক অর্থনীতিতে বিদ্যমান মুদ্রাস্ফীতির চাপ, বৈদেশিক মুদ্রার বিনিময় হারে অস্থিরতা, অর্থায়ন ব্যয় বৃদ্ধি, ভোক্তা পর্যায়ে ক্রয়ক্ষমতার সীমাবদ্ধতা ইত্যাদি নানান প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও টেসকই এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে অসাধারণ সাফল্য দেখিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক-জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

কোম্পানির পরিচালনগত দক্ষতা শক্তিশালীকরণ, কার্যকরী মূলধনের (ওয়ার্কিং ক্যাপিটাল) সর্বোত্তম ব্যবহার, আর্থিক ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিয়ে ওয়ালটন হাই-টেকের পর্ষদ সময়োপযোগি কৌশলগত পরিকল্পনা এবং দৃঢ় পদক্ষেপ গ্রহণ করে চলছে। এরই ফলশ্রুতিতে বিদ্যমান নানান অর্থনৈতিক ও ব্যবসায়িক চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলার মাধ্যমে ২০২৬-২৭ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’ ২০২৬) কোম্পানিটি কর পরবর্তী নিট মুনাফা, বিক্রয়, ইপিএস ও এনএভিতে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে।

ওয়ালটন হাই-টেকের চলতি হিসাব বছরের জুলাই থেকে সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত সময়ের প্রকাশিত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। বুধবার (১১ নভেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৫৬তম সভায় আলোচ্য সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর