আকবরশাহে নবজাতকের লাশ উদ্ধারের পর দাফন, পুলিশের ভূমিকা নিয়ে ধোঁয়াশা

সংবাদ থেকে
চট্টগ্রামের আকবরশাহে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করার পর তা দাফন করে ফেলা হয়েছে। এ ঘটনা পুলিশকে জানানোর ছয়দিন পার হলেও এখনও কোনো ব্যবস্থা নেননি থানার ওসি। স্থানীয়রা বলছেন, স্বেচ্ছাসেবক দলের কথিত দুই নেতার উপস্থিতিতেই নবজাতককে দাফন করা হয়।
৬ নভেম্বর, শুক্রবার সকাল ৮টায় আকবরশাহের কালির ছড়ার পাশ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় সিডিএ জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে লাশ দাফন করা হয়।
স্থানীয় সূত্র বলছে, নবজাতকটিকে উদ্ধারের পর ময়নাতদন্ত করার ব্যবস্থা করা হয়নি। এ সময় কথিত দুই স্বেচ্ছাসেবক দল নেতা রিপন ও আলমগীর সেখানে উপস্থিত ছিলেন। লোকজন বিষয়টি আকবরশাহ থানায় জানায়। কিন্তু সেখান থেকে কোনো পুলিশ সদস্যকে পাঠানো হয়নি, এ বিষয়ে কোনো ব্যবস্থাই নেননি ওসি মো. নাছের হোসেন। তড়িঘড়ি করে লাশ দাফনের পর স্বেচ্ছাসেবক দলের দুই নেতা উপস্থিত জনতার রোষানলে পড়েন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗