খুলনায় জুলাই স্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা : আটক ১

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার : খুলনার শিববাড়িতে জুলাই স্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোর সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফাহাদ হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোররাত সাড়ে ৩টা থেকে সোয়া ৪টার মধ্যে মোটরসাইকেলে করে দুই যুবক শিববাড়ির জুলাই স্তম্ভের সামনে আসে। এ সময় তাদের একজন বোতলে থাকা পেট্রোল স্তম্ভে ছিটিয়ে আগুন ধরানোর চেষ্টা করে। বিষয়টি আশপাশের লোকজনের নজরে এলে তারা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনাস্থলে গিয়ে স্তম্ভের গায়ে আগুনের চিহ্ন দেখা গেছে। আগুন দেওয়ার চেষ্টার স্থানেও পোড়া দাগ রয়েছে। উল্লেখ্য, জুলাই স্তম্ভের ঠিক সামনেই পুলিশের একটি ছোট ক্যাম্প রয়েছে। সেখানে দিনরাত পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। এমন নিরাপত্তার মধ্যেও স্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



